বিজেপির অত্যধিক আত্মবিশ্বাসই উত্তরপ্রদেশ উপনির্বাচনে তাদের পরাজয়ের কারণ। বুধবার গোরক্ষপুর ও ফুলপুরে পরাজয়ের পর একথা স্বীকার করে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা গোরক্ষপুরের প্রাক্তন সাংসদ যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, সপা, বসপা ও কংগ্রেস আলাদাই লড়ছিল। কিন্তু ভোটের মুখে তারা একসঙ্গে জোট গড়ে নেয়। আর সপা-বসপা একসঙ্গে থাকার যে জোর তা বুঝতে বিজেপি ব্যর্থ হয়েছে। তারই ফল ভুগতে হয়েছে। তবে আগামী দিনে সপা-বসপা জোটকে রুখতে তাঁরা নীতি নির্ধারণ করবেন বলে জানান বিপর্যস্ত যোগী আদিত্যনাথ।
অন্যদিকে সমাজবাদী পার্টির জয়ের পর দলের প্রধান অখিলেশ যাদব লখনউতে কংগ্রেস, বাম দলগুলি ও মায়াবতীকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি তাঁর দাবি, মানুষ বিজেপির অপশাসনের জবাব দিয়েছেন।
অন্যদিকে কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী তাঁর প্রতিক্রিয়ায় জানান, এই ফলাফল থেকে পরিস্কার যে মানুষ বিজেপির ওপর কতটা ক্ষুব্ধ। উত্তরপ্রদেশে কংগ্রেসও তাদের ঘর গোছানো শুরু করেছে বলে জানান রাহুল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…