National

বিজেপির হাতছাড়া গোরক্ষপুর-ফুলপুর, একসঙ্গে আবির খেলল সপা-বসপা

একটা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র তথা খাসতালুক হিসাবে পরিচিত গোরক্ষপুর লোকসভা। অন্যটা উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য-র হাতের মুঠোয় থাকা ফুলপুর লোকসভা আসন। এই দুই কেন্দ্রই ছিল বিজেপির দখলে। এখানে গেরুয়া পতনও হতে পারে একথা বিশ্বাস করতেন না বিজেপির অনেক শত্রুও। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সেই খাসতালুক গোরক্ষপুরে এদিন হারতে হল বিজেপিকে। এখানেও যে বিজেপি হারতে পারে তা স্বপ্নেও ভাবেননি বিজেপির তাবড় নেতা। সপা প্রার্থী প্রবীণ কুমার নিসাদ এদিন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে পরাজিত করেন ২১ হাজার ৯৬১ ভোটে। এখানে ভোটের ফল ঘোষণায় বিলম্বের জন্য এদিন ক্ষোভ উগরে দেন সপা-বসপা নেতৃত্ব।

অন্যদিকে বিজেপির দখলে থাকা ফুলপুর লোকসভা আসন জিতে নেন সপা-র নগেন্দ্র প্রতাপ সিং প্যাটেল। ৫৯ হাজার ৬১৩ ভোটে তিনি পরাজিত করেন বিজেপি প্রার্থী কুশলেন্দ্র সিং প্যাটেলকে। ফুলপুর আসনও ছিল বিজেপির খাসতালুকই। দুটি কেন্দ্রেই সপার এই সাফল্যের পিছনে অবশ্য বসপার পাশে থাকাকে সামনে রাখছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। সপা-বসপা কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামা যে বিজেপির জন্য এমন অবিশ্বাস পরাজয় বয়ে আনল তাও মেনে নিচ্ছেন তাঁরা। এদিন ফল ঘোষণার আগেই জয় সম্বন্ধে নিশ্চিত হওয়ার পর একসঙ্গে আবির খেলা শুরু করে দেন সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি কর্মীরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026