National

বিহারে ফ্লপ নীতীশ-বিজেপি জোট, আরারিয়া, জেহানাবাদ জিতল আরজেডি

বিহারের ১টি লোকসভা ও ২টি বিধানসভা আসনে উপনির্বাচনে লোকসভা আসন আরারিয়া ধরে রাখল আরজেডি। বিহারের আরারিয়া লোকসভা আসনে আরজেডির সরফরাজ আলম ৬১ হাজার ৯৮৮ ভোটে জয়লাভ করেন। আসনটি আরজেডির কাছ থেকে ছিনিয়ে নিতে নীতীশ বিজেপি জোটও কোনও ম্যাজিক দেখাতে পারল না। বরং জেলবন্দি লালুপ্রসাদ যাদবের প্রাধান্যই বজায় রইল। অন্যদিকে জেহানাবাদ বিধানসভা কেন্দ্র ছিল আরজেডির দখলে। সেখানে এদিনও লণ্ঠনেরই আধিপত্য কায়েম রইল। জেহানাবাদে আরজেডি-র কুমার কৃষ্ণ মোহন যাদব এদিন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৩৫ হাজার ৩৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন। বিহারের অন্য বিধানসভা আসন ভাবুয়া ছিল বিজেপির দখলে। এবারও তাই থেকে গেল। এখানে বিজেপির রিঙ্কি রানি পাণ্ডে ১৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী শম্ভু সিং প্যাটেলকে।

বিহার রাজনীতিতে কিন্তু এর মাঝে অনেক ঝড় বয়ে গেছে। মহাজোট ভেঙে নীতীশ কুমার ফের নতুন করে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে সরকার গড়েছেন। অন্যদিকে আরজেডির সঙ্গে বিচ্ছেদের পর পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় এখন গারদের পিছনে আরজেডি সুপ্রিমো তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। এই অবস্থায় অনেকেই ভেবেছিলেন ব্যাকফুটে থাকা আরজেডির কাছ থেকে আরারিয়া ও জেহানাবাদ আসন উপনির্বাচনে হাতছাড়া হতে চলেছে। নীতীশের জেডিইউ ও বিজেপির জোট সরকার ক্ষমতায়। তারাই এই দুটি সিটে নিজেদের জোট প্রার্থীকে জিতিয়ে আনবেন। কিন্তু তা হলনা। বরং আরজেডি নিজেদের আসন ধরে রেখে বুঝিয়ে দিল যতই নীতীশ বিজেপির সঙ্গে জোট করুননা কেন, বিহারে সূচ্যগ্র মেদিনীও দখল করতে প্রবল লড়াই দিতে হবে তাদের।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026