তরুণীকে গণধর্ষণ, পরে তোলা হল নগ্ন ছবি

ফের ধর্ষণ, ফের চাপে অখিলেশ সরকার। বুলন্দশহরে মা ও তাঁর কিশোরী মেয়েকে গণধর্ষণের ঘটনায় সমালোচনার ঝড় এখনও সামলে উঠতে পারেনি অখিলেশ সরকার। তার আগেই ফের ধর্ষণের ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। এবার অকুস্থল বরেলির কাছে সিবিগঞ্জ এলাকা। অভিযোগ, ভোরে স্কুলে যাচ্ছিলেন এক শিক্ষিকা। স্থানীয় কাদুয়ামোড়ের কাছে আসতে ওই তরুণীকে জোর করে একটি গাড়িতে তুলে নেয় ৩ দুষ্কৃতী। তারপর কাছে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এতেই ক্ষান্ত হয়নি তারা। এরপর মাটিতে পড়ে থাকা তরণীর নগ্ন অবস্থার ছবি মোবাইলে তুলে রাখে তারা। তরুণীকে শাসিয়ে দেয় ধর্ষণের খবর কাউকে বললে এইসব নগ্ন ছবি তারা সর্বসমক্ষে প্রকাশ করে দেবে। পরে তরুণীকে ফেলে চম্পট দেয় তারা। ওই তরুণী সেখান থেকে কোনওক্রমে বাড়ি ফেরেন। তারপর বাড়িতে সব জানানোর পর বাড়ির তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026