তামিলনাড়ুর থেনি জেলার কুরাগানি পাহাড়ের জঙ্গলে শনিবারের দাবানলে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৯ জন। সকলেই পড়ুয়া। তাঁরা ট্রেকিং করার সময়েই দাবানল ছড়িয়ে পড়ে। আর তাতেই ঝলসে যান পড়ুয়ারা। ২৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে। তবে এই ঘটনার পরই কীভাবে দাবানলের ঘটনা ঘটল? কীভাবে তা এত ভয়ংকর আকার নিল? কীভাবে এত জনের মৃত্যু ঘটল? সব নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী। বন দফতরের কাছ থেকে উপযুক্ত অনুমতিপত্র ছাড়াই এই ট্রেকিং হচ্ছিল বলেও জানিয়েছে তিনি।
অন্যদিকে এই দাবানলের ঘটনার পর কেরালা সরকারের তরফ থেকে পাহাড় বা জঙ্গলে সবরকম ট্রেকিং বন্ধ করা হয়েছে। যতদিন না এই দাবানলের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে ততদিন বজায় থাকবে এই নিষেধাজ্ঞা বলে কেরালা সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…