National

শহরের কাছে পৌঁছে গেলেন কৃষকরা, সোমবার ‘বিধানসভা ঘেরাও’

ফসলের ন্যায্য দাম, ঋণ মকুব, জমির অধিকার সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে আগামী সোমবার মুম্বইয়ে বিধানসভা ভবন ঘেরাও করার কর্মসূচি রয়েছে নাসিক জেলার কৃষকদের। বাম শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া কিষাণ সভার ডাকে এই বিধানসভা ঘেরাও অভিযানে অংশ নিতে গত ৫ দিন ধরে পথ হাঁটছেন হাজার হাজার কৃষক। লালঝাণ্ডা হাতে ১৮০ কিলোমিটার রাস্তা তাঁরা পায়ে হেঁটে এই প্রবল গরমে অতিক্রম করেছেন। রবিবার বিকেলে তাঁরা সিওন পর্যন্ত পৌঁছন। কৃষকদের সংখ্যা ইতিমধ্যেই ৩৫ হাজার ছাড়িয়েছে। মুম্বইয়ের কাছে পৌঁছে যাওয়া এই কৃষকরা সোমবার ‌মুম্বই শহরে ঢুকে পড়ার পর বাণিজ্য নগরী অচল হওয়ার সম্ভাবনা প্রবল।

এই বিশাল সংখ্যক কৃষকদের রুখতে তৈরি মুম্বই পুলিশও। যেটুকু খবর তাতে সম্ভবত মুম্বইয়ের আজাদ ময়দানের কাছেই কৃষকদের এই ঘোরাও অভিযান আটকে দেবে পুলিশ। তারপর সেখানে কী পরিস্থিতি সৃষ্টি হবে তা পরিস্কার নয়। তবে সবদিক থেকে তৈরি থাকছে পুলিশ। এদিকে সপ্তাহের শুরুতেই কৃষকদের এই বিধানসভা ঘেরাও অভিযান কর্মব্যস্ত শহরকে কতটা স্বাভাবিক অবস্থায় থাকতে দেবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026