National

লোডেড পিস্তল নিয়ে সেলফি, প্রাণ গেল যুবকের

দিল্লির সরিতা বিহার এলাকায় আত্মীয়ের বাড়ি ঘুরতে এসেছিলেন প্রশান্ত চৌহান। দিল্লির শাহদারাতে শিক্ষকতার কাজ করতেন তিনি। গত বৃহস্পতিবার পেশায় ব্যবসায়ী কাকা প্রমোদ চৌহান বাড়িতে ছিলেন না। এটাই মস্ত সুযোগ। কাকার লাইসেন্সড পিস্তল নিয়ে একটা সেলফি তুলতেই হবে। ২৩ বছরের যুবক তার সেই ইচ্ছার কথা খুড়তুতো ভাইকে জানায়। পিস্তল নিয়ে দাদার সঙ্গে সেলফি তোলার প্রস্তাবে এককথায় রাজিও হয়ে যায় সে।

দাদার নির্দেশমতো একাদশ শ্রেণির ছাত্র তার বাবার পিস্তল নিয়ে আসে। সেই পিস্তল নিয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে দুই ভাই। নিখুঁত সেলফি তুলতে গিয়ে আচমকাই গুলি ভর্তি পিস্তলের ট্রিগারে চাপ দিয়ে ফেলে ওই কিশোর। ঘটনাস্থলেই গুলি এফোঁড় ওফোঁড় করে দেয় প্রশান্তের মাথা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026