National

বি কম ছাত্রীকে কলেজের সামনেই ছুরি দিয়ে কুপিয়ে খুন

কলেজের গেটের মুখে এক যুবকের হাতে নির্মমভাবে খুন হতে হল এক ছাত্রীকে। বি কম পাঠরতা বছর ১৯-এর ওই ছাত্রীর নাম এম অশ্বিনী। চেন্নাইয়ের কেকে নগর এলাকায় প্রত্যেক দিনের মতই শুক্রবার কলেজে আসেন তিনি। কলেজ থেকে বার হওয়ার সময়ে বিকেলে আচমকাই কলেজের গেটের সামনে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে এক যুবক। তারপর এলোপাথাড়ি ছুরি মেরে তাঁকে রক্তাক্ত করে চম্পট দেওয়ার চেষ্টা করে। কিন্তু চম্পট দেওয়া আর হয়ে ওঠেনি। জনবহুল এলাকা। তার ওপর কলেজের পড়ুয়ারা রয়েছেন। তাকে সকলে দ্রুত পাকড়াও করে। ওই যুবককে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

অন্যদিকে রক্তাক্ত ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতার সহপাঠীদের দাবি, তাঁরা ওই যুবককে এর আগে অশ্বিনীর সঙ্গে দেখেননি। তার সঙ্গে অশ্বিনীর কোনও পরিচয় ছিল কিনা তাও তাঁরা জানেন না। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যুবককে জিজ্ঞাসাবাদ করে এই নির্মম হত্যাকাণ্ড সে কেন ঘটাল তা জানার চেষ্টা করছে পুলিশ।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026