National

ভাল রেজাল্ট করার চাপ? ন’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ২ ছাত্রীর

শ্রাবণী কালে ও ভার্গভী প্যাটেল। দুজনেই মেধাবী ছাত্রী। দারুণ বন্ধু। দশম শ্রেণির সিবিএসই পরীক্ষা দিচ্ছে দুজনেই। এক অজানা কারণে দুজনেই আচমকা আত্মহত্যার পথ বেছে নিল। পড়ার চাপ? ভাল রেজাল্ট করার চাপ? উত্তর খুঁজছে পুলিশ।

হায়দরাবাদের এলবি নগর পুলিশ জানিয়েছে, শ্রাবণী কালের বাবা একজন বিজ্ঞানী। ভার্গভী প্যাটেলের বাবা ব্যবসায়ী। হায়দরাবাদে এলবি নগরে ভার্গভীর বাড়িতে একসঙ্গে দু’জনে পড়াশোনা করতে সেখানে গত বৃহস্পতিবার সন্ধেবেলা হাজির হয় শ্রাবণী। সন্ধেবেলা যখন এই দুই বছর ১৫-র ছাত্রী পড়াশোনা করছিল তখন বাড়িতে কেউ ছিল না। আচমকাই তারা ৯ তলার ফ্ল্যাট থেকে পরপর ঝাঁপ দেয়। অত ওপর থেকে নিচে পড়ার পর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। শ্রাবণীর লেখা। মা, বাবাকে ‘সরি’ বলেছে সে, দাদাকে ‘মিস’ করবে বলে জানিয়েছে। কিন্তু নোটে কোথাও আত্মহত্যার কারণের কোনও উল্লেখ নেই।

অন্যদিকে ভার্গভীর কোনও সুইসাইড নোটই পাওয়া যায়নি। ফলে তাদের মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ভাল রেজাল্ট করার জন্য প্রবল চাপ সহ্য করতে না পেরেই দুই বন্ধু শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তবে এটা অনুমান মাত্র। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026