১৯৯৩ সাল থেকে দেশ ছেড়ে গা ঢাকা দিয়েছিল ফারুক টাকলা। মুম্বই বিস্ফোরণে অভিযুক্ত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ হিসাবেই ছিল তার পরিচিতি। তাকে হাতে পেতে কম ছোটাছুটি করতে হয়নি ভারতের দুঁদে গোয়েন্দাদের। খবর ছিল, দুবাইতে আত্মগোপন করে আছে ‘মোস্ট ওয়ান্টেড’ ফারুক টাকলা। যার বিরুদ্ধে খুন, অপহরণ, মুক্তিপণ আদায়সহ মারাত্মক সব অভিযোগ রয়েছে। দুবাইয়ে বসে এতদিন ধরে ভারতে দাউদের অপরাধ জগতের নেটওয়ার্ক চালাচ্ছিল সে।
গত বুধবার দুবাইতে সিবিআইয়ের জালে ধরা পড়ে ফারুক টাকলা। তাকে ভারতে ফিরিয়ে আনার ব্যাপারে অনুমতি দেয় সংযুক্ত আরব আমিরশাহি প্রশাসন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টা নাগাদ মুম্বই বিস্ফোরণের অন্যতম ষড়যন্ত্রকারীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানে মুম্বইয়ে পৌঁছন সিবিআই আধিকারিকরা। ফারুক টাকলাকে জেরা করে দাউদের অপরাধ জগতের আরও তথ্য পাওয়া যাবে বলেই মনে করছে সিবিআই।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…