National

নারী দিবসের দিনই কলেজ ছাত্রীদের জন্য জারি পোশাক ফতোয়া!

পোশাক নির্বাচনের স্বাধীনতা আছে একজন নাগরিকের। রাজস্থানের কলেজ শিক্ষা দফতরের আধিকারিকরা অবশ্য সে কথা মানতে নারাজ। তাই এবার থেকে কলেজ পড়ুয়াদের জন্য নির্দিষ্ট ‘ড্রেস কোড’-এর নির্দেশিকা জারি করলেন তাঁরা। সেই নির্দেশিকার প্রতিলিপি এর মধ্যে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে পাঠানোও হয়ে গিয়েছে। প্রতিলিপিতে অবশ্য কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পোশাক বিধি নিয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি। আশ্চর্যজনকভাবে ছাত্রদের জন্যও নেই সেইরকম কড়া পোশাক বিধি। শার্ট ও ট্রাউজার পরেই তাঁরা শিক্ষাঙ্গনে পা রাখতে পারবেন। ছাত্রীদের ইউনিফর্ম হিসেবে বেছে নেওয়া হয়েছে সালোয়ার কামিজ অথবা শাড়ি-ব্লাউজ।

নির্দেশিকায় বলা হয়েছে, কলেজে ছাত্রছাত্রীদের পোশাকের রঙ নির্বাচনের দায়িত্ব উপাচার্যের। এই বিষয়ে তিনি অধ্যক্ষদের পরামর্শ নিতে পারবেন। যতক্ষণ পড়ুয়ারা কলেজে থাকবেন, ততক্ষণ তাঁদের পোশাকবিধি মেনে চলতে হবে। আগামী ১২ মার্চের মধ্যে কলেজ কর্তৃপক্ষদের তাঁদের সিদ্ধান্ত জানানোর কথাও বলা হয়েছে নির্দেশিকায়।

৮ মার্চ বিশ্ব নারী দিবস। নারী মুক্তি, নারী শিক্ষা এবং নারীর স্বাধীনতা ও অধিকার নিয়ে বিশ্বের নানা প্রান্তে চলছে আলোচনা। নারীদের জন্য নির্ধারিত সেই বিশেষ দিনেই পোশাক নিয়ে রাজস্থানের কলেজ দফতরের ফতোয়া জারিতে রীতিমত ক্ষোভে ফুঁসছেন কলেজ পড়ুয়া ছাত্রীরা। দফতরের এমন একপেশে নির্দেশে একজোটে সরব হয়েছে রাজ্যের বিভিন্ন সামাজিক সংগঠনগুলিও। দফতরের এহেন সিদ্ধান্তকে দুঃখজনক বলে মন্তব্য করেন রাজস্থানের পিইউসিএল দলের সভাপতি কবিতা শ্রীবাস্তব। অবশ্য পোশাক বিধি নিয়ে এই অসন্তোষকে গুরুত্ব দিতে নারাজ রাজস্থানের কলেজ শিক্ষা প্রশাসন। কলেজ প্রাঙ্গণে পাশ করে বেরিয়ে যাওয়া পড়ুয়া ও বহিরাগতদের দৌরাত্ম্য থামাতেই পোশাক বিধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী কিরণ মাহেশ্বরী। সেই সাফাইয়ে যদিও মহিলা পড়ুয়াদের ক্ষোভ প্রশমন করা যায়নি।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026