National

মূর্তি ভাঙার নয়া ‘ট্রেন্ড’, ছাড় পেলেন না আম্বেদকরও

মূর্তি ভাঙার নতুন নিন্দনীয় খেলা শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। স্বনামধন্য ব্যক্তিত্বদের মূর্তি ভাঙা, মূর্তির মুখে কালি। এ এক আজব প্রবণতা। ত্রিপুরায় লেনিনকে মাটিতে মেশানোর কাজ শেষ। কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মুখেও লাগানো হয়েছে কালি। তামিলনাড়ুতে ভাঙা হয়েছে পেরিয়ারের আবক্ষ মূর্তি। এবার উত্তরপ্রদেশের মেরঠে ভূলুণ্ঠিত হল বি আর আম্বেদকরের মূর্তি। মঙ্গলবার গভীর রাতে সংবিধান প্রণেতার আবক্ষ মূর্তিতে ভাঙচুর চালানো হয়। কেন আচমকা ভাঙা হল আম্বেদকরের মূর্তি? এই প্রশ্নের উত্তর অবশ্য নেই কারও কাছেই। কারাই বা ভাঙল? জানা নেই তাও।

এদিন আম্বেদকরের ভগ্ন মূর্তি চোখে পড়তেই প্রবল উত্তেজনা ছড়ায় গোটা এলাকা জুড়ে। বুধবার সকাল থেকেই মাওয়ানার বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে একাধিক দলিত সংগঠন। পরিস্থিতি সামলাতে আসরে নামে পুলিশ। ভাঙা মূর্তির বদলে নতুন মূর্তি বসানোর আশ্বাস দিলে অবরোধ তুলে নেন দলিতরা। ব্রিটিশ শাসিত ভারতে দলিতদের অধিকারের প্রশ্নে লড়াই করেছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। স্বাধীন ভারতের সংবিধান প্রণেতাও তিনিই। এতদিন তাঁর মূর্তি সুরক্ষিতই ছিল যোগী রাজ্যে। আচমকা কারা আম্বেদকরের মূর্তির উপর হামলা চালাল সেটাই খতিয়ে দেখছে পুলিশ।

News Desk

অক্ষয়তৃতীয়ার দিন অনেক গণবিবাহের আয়োজন, অন্য চিন্তায় ভারতের হৃদয় রাজ্য

অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…

April 7, 2026

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026