National

কিশোরীকে পতিতাবৃত্তিতে নামানোর অভিযোগে ধৃত বান্ধবীর বাবা

মেয়ের বান্ধবী মানে সে মেয়ের মতই। কিন্তু এমনটা মোটেও ভাবত না হায়দরাবাদনিবাসী গোবিন্দ নামে এক ব্যক্তি। অভিযোগ, মেয়ের বান্ধবীকে পতিতাপল্লীতে বেচে দেওয়ার মতলবে ছিল সে। তাই মেয়ের বান্ধবী স্কুল ছেড়ে দিলেও ১৫ বছরের কিশোরীর সাথে দেখা করতে প্রায়ই তার বাড়িতে হানা দিত অভিযুক্ত। নানা প্রলোভন দেখিয়ে পতিতাবৃত্তি করতে কিশোরীকে চাপ দিত সে। বান্ধবীর বাবার এহেন আচরণ আর সহ্য করতে পারেনি ক্ষুব্ধ ভীত কিশোরী। মনে সাহস এনে গত সোমবার সে পুলিশের দ্বারস্থ হয়।

তার দাবি, বেশ কিছুদিন ধরে বান্ধবীর বাবা অপরিচিত লোকদের তার বাড়িতে পাঠাত। তারা তাকে নানারকম কুপ্রস্তাব দিত। এমনকি তাদেরই একজন তাকে ধর্ষণ করে বলেও দাবি নির্যাতিতা কিশোরীর। বান্ধবীর বাবা একবার তাকে অপহরণ করে তিরুপতি শহরে নিয়ে গিয়েছিল বলে পুলিশকে জানিয়েছে নিগৃহীতা কিশোরী। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত গোবিন্দকে গ্রেফতার করেছে বাঞ্জারা হিলস থানার পুলিশ।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026