National

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হচ্ছেন বিপ্লব দেব, শপথে থাকতে পারেন প্রধানমন্ত্রী

সব ঠিকঠাকই ছিল। বাকি ছিল প্রথাগত নিয়ম পালন। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার ত্রিপুরায় জয়ী বিজেপি বিধায়কদের নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরীর সামনে পরিষদীয় দলের বৈঠক বসে। সেখানে সর্বসম্মতিক্রমেই বিপ্লব দেবকে পরিষদীয় নেতা হিসাবে বেছে নেন সকলে। তারপরই তাঁর নাম ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করেন নিতিন গডকরী। উপমুখ্যমন্ত্রীও রাখা হয়েছে গঠিত হতে চলা ত্রিপুরার প্রথম বিজেপি সরকারে। জিষ্ণু দেব বর্মনকে উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে। তবে তাঁর কেন্দ্রে ভোট হয়নি। তাঁর প্রতিদ্বন্দ্বী বাম নেতার মৃত্যুতে সেখানে ভোট পিছিয়েছে। সেখান থেকে পরে জিষ্ণু দেব বর্মন জিতে এলে উপমুখ্যমন্ত্রী পদ তাঁর পাকাপোক্ত হয়ে যাবে। এদিকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর নিয়ম মেনেই বিপ্লব দেব দেখা করেন রাজ্যের রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে। তাঁর কাছে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে সরকার গঠনের দাবি জানান।

প্রসঙ্গত বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিজেপির। তাদের দখলে রয়েছে ৩৫টি আসন। তাদের জোটসঙ্গী আইপিএফটি পেয়েছে ৮টি আসন। সব মিলিয়ে সরকার গঠন করতে যাওয়া জোটের হাতে রয়েছে ৪৩টি আসন।

আগামী শুক্রবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ৪৮ বছর বয়সের বিপ্লব দেব। বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন হচ্ছে সেজন্য। উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026