National

মেঘালয় মুখ বাঁচাল কংগ্রেসের, তবে নিরঙ্কুশ নয়

মেঘালয়ে তারাই সরকার গড়বে। এমনই দাবি করছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেখানে ভোটের ফলে কংগ্রেস দখলে রেখেছে ২১টি আসন। ৬০ আসনের বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৩১টি আসন। ভোট হয়েছে ৫৯টি আসনে। অন্যদিকে এখানে বিজেপি তেমন একটা ভাল ফল করতে পারল না। তবে গতবারের চেয়ে ভাল। গত বিধানসভা নির্বাচনে তাদের ঝুলি ছিল শূন্য। এবার সেখানে ২টি আসন পেয়েছে তারা। ১৯টি আসনে জয় নিশ্চিত করেছে ন্যাশনাল পিপলস পার্টি। বাকি ১৭টি আসন কিন্তু ৪টি দলের মধ্যে ভাগ হয়েছে। ফলে এদের ওপর অনেকটাই নির্ভর করছে মেঘালয়ে কংগ্রেস সরকার গড়তে পারবে কিনা। কারণ সরকার গড়তে কংগ্রেসের অনন্যাদের সমর্থন লাগবে। সেই সমর্থন এসব আঞ্চলিক দলগুলির কাছ থেকে যোগাড় করতে হবে তাদের।

সূত্রের খবর, ইতিমধ্যেই কংগ্রেস কথাবার্তা শুরু করে দিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞেরা মনে করছেন সব ঠিকঠাক চললে মেঘালয়ে ফের কংগ্রেসই সরকার গড়তে চলেছে। ইতিমধ্যেই মেঘালয়ে তাদের সরকার গঠন নিশ্চিত করতে সেখানে আহমেদ প্যাটেলকে পাঠিয়েছে কংগ্রেস।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026