National

ছত্তিসগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত ১২ মাওবাদী

গত ২৬ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের পালামু জেলায় নিকেশ হয়েছিল ৪ মাওবাদী। পুলিশি হামলার হাত থেকে বাঁচতে সেইসময় গা ঢাকা দেয় বাকি মাওবাদীরা। পুলিশের কাছে খবর ছিল, মাওবাদীদের একটি সশস্ত্র দল আত্মগোপন করে আছে ছত্তিসগড়ের সীমান্তবর্তী এলাকায়। খবর পেয়ে শুক্রবার রাতভোরে তেলেঙ্গানা সীমান্তের কাছে পূজারি কাঁকেড় জঙ্গলে হামলা চালায় ছত্তিসগড় পুলিশ। তাদের সাথে মাওবাদী দমনে হাত মেলায় তেলেঙ্গানা পুলিশ। ২ রাজ্যের যৌথবাহিনীর হামলায় শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে মাওবাদীরা। প্রথমদিকে কিছুটা লড়ার চেষ্টা করেছিল মাওবাদীরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়া শুরু করে তারা। পাল্টা প্রতিরোধের পথে হাঁটে যৌথ নিরাপত্তাবাহিনীও। পুলিশের জোরাল আক্রমণ ছিন্নভিন্ন করে দেয় মাওবাদীদের প্রতিরোধ। নিরাপত্তাবাহিনীর গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ১২ জন মাওবাদী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

২ পক্ষের গোলাগুলিতে জখম হন ১ পুলিশকর্মী। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত মাওবাদীদের দেহ তেলেঙ্গানার কাঠগোদাম জেলার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদের কাছে থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পূজারি কাঁকেড় জঙ্গলে গা ঢাকা দেওয়া বাকি মাওবাদীদের খোঁজে চলছে তল্লাশি।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026