National

চেন্নাইয়ে প্রশিক্ষণরত বাঙালি জওয়ানের রহস্যমৃত্যু

৯ মাস আগে সিআরপিএফ-এর কনস্টেবল পদে চাকরি পেয়েছিলেন কৈলাসচন্দ্র রায়। চেন্নাইয়ে চলছিল তাঁর প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষ হতে আর ২ মাস বাকি ছিল। কিন্তু তার আগেই বাড়ি ফিরে এলেন তিনি। জীবিত নয়, জলপাইগুড়ির রাজগঞ্জের বাড়িতে ফিরল প্রশিক্ষণরত সিআরপিএফ জওয়ানের কফিনবন্দি দেহ। প্রশিক্ষণরত জওয়ানের মৃতদেহ আসতেই সোমবার সকালে শোকে ভেঙে পড়ে গোটা এলাকা।

অভিযোগ, চেন্নাইয়ে স্বাভাবিকভাবে মৃত্যু হয়নি সিআরপিএফ জওয়ানের। পরিবারের দাবি, গত বৃহস্পতিবার চেন্নাই সেনা ক্যাম্প থেকে ফোন আসে রাজগঞ্জের বাড়িতে। প্রথমে জানানো হয়, কৈলাসবাবুর পড়ে গিয়ে মাথায় চোট পাওয়ার কথা। দ্বিতীয়বারের ফোনে ছেলের মৃত্যুর খবর পান তাঁরা। এরপরে আরও একবার ফোন করা হয় মৃত জওয়ানের বাড়িতে। বলা হয়, চোট পেয়ে নয়, নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন ওই জওয়ান। চেন্নাইয়ের সেনাক্যাম্পের কর্তাব্যক্তিদের পরস্পরবিরোধী বক্তব্যই এখন ভাবাচ্ছে মৃতের পরিজনদের। চেন্নাইয়ে প্রশিক্ষণরত জওয়ানকে খুনের তত্ত্ব তাঁরা উড়িয়ে দিচ্ছেন না। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। এই দাবিতে সোচ্চার হয়েছেন মৃত জওয়ানের শোকার্ত পরিবার ও এলাকার বাসিন্দারা।

News Desk

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কন্যা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

তুলা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026