National

যুবককে পিটিয়ে মারার সেলফি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়

দেশের শিক্ষার হারে নাকি সবচেয়ে এগিয়ে কেরালা। খতিয়ান তো তাই বলে। সেই শিক্ষিত রাজ্যের এক গ্রামের যে ঘটনা সামনে এল তা আদিম বর্বরতাকে হার মানাতে পারে। কেরালার পালাক্কাড় জেলার একটি জঙ্গল ঘেঁষা গ্রামে বেশ কিছুদিন ধরেই চুরি হচ্ছিল। চুরি হচ্ছিল মূলত দোকান থেকে। গ্রামবাসীদের দাবি এই চুরি করছিল পাশের জঙ্গলে থাকা এক আদিবাসী ভবঘুরে যুবক। সেই অভিযোগে তাকে ধরে ফেলেন গ্রামবাসী। গামছা দিয়ে বাঁধা হয়। তারপর শুরু হয় বেধড়ক মার। এরমাঝেই কিছু ‘রসিক’ ব্যক্তি সেই মারধরের সঙ্গে নিজের সেলফি তুলে ফেলেন টপাটপ। হাসি মুখে ব্যাকগ্রাউন্ডে মার খেতে থাকা ওই যুবককে রেখে তোফা ছবি ওঠে মোবাইলে। সেসব ছবি ছড়িয়েও পড়ে বিভিন্ন সোশ্যাল সাইটে। আর তা দেখার পরই ছি ছি পড়ে যায় সর্বত্র।

শীর্ণ দেহের ওই বছর ২৭-এর ভবঘুরে যুবককে এভাবে বেঁধে অত্যাচার চলে বেশ কিছুক্ষণ। ‘শাস্তি’ বলে কথা! চুরির শাস্তি! এরমাঝেই গ্রামের কেউ পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁকে যখন উদ্ধার করে তখন তার অবস্থা বেশ খারাপ। পুলিশের গাড়িতেই বমি করতে থাকেন ওই শীর্ণ যুবক। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হতভাগ্য ‘চোর’-কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

এই ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় ৭ জনকে চিহ্নিত করেছে। এদিকে এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছিছিক্কার পড়ে গেছে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সভ্যতার বড়াই করা সমাজের কাছ থেকে এই আদিমতাই কি প্রাপ্য ছিল? প্রশ্ন তুলছেন অনেকেই।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026