National

কিশোরীকে জ্যান্ত পুড়িয়ে মারল কারা? তদন্তে পুলিশ

উত্তরপ্রদেশ মেয়েদের জন্য নিরাপদ রাজ্য। মাত্র ২৪ ঘণ্টা আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জোর গলায় একথা দাবি করেছিলেন। তাঁর সেই দাবির মুখে কার্যত চুনকালি ঢেলে দিল উন্নাওয়ে এক কিশোরীকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা। গত বৃহস্পতিবার অষ্টাদশী কিশোরীর দগ্ধ দেহ উদ্ধার হয় উন্নাওয়ে একটি গ্রামের খেতের ধার থেকে। মৃতার পরিবারের দাবি, বিকেলবেলা সপ্তাহের বাজার করতে বাড়ি থেকে বেরিয়েছিল কিশোরীটি। সন্ধ্যার দিকে তার মৃত্যুর খবর পান বাড়ির লোক ও এলাকাবাসী। ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন, মেয়ের পোড়া দেহ পড়ে আছে খেতের ধারে। পাশে পড়ে রয়েছে তার জুতো, ওড়না, সাইকেল। গ্রামবাসীরাই কিশোরীর মৃত্যুর খবর পুলিশকে দেন। পুলিশ এসে উদ্ধার করে মৃত কিশোরীর দগ্ধ দেহ। দেহের পাশে পড়ে থাকা একটি ফাঁকা ক্যান ও কয়েক গুচ্ছ দেশলাইকাঠি উদ্ধার করে তারা। কিশোরীর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া বাকি জিনিসগুলি ফরেনসিকে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা, সন্ধ্যার অন্ধকার আর ফাঁকা রাস্তার সুযোগ নিয়েছিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিরা। তারা কিশোরীকে একা পেয়ে তার ওপর হামলা চালায়। অনুমান, তারপর কিশোরীকে জ্যান্ত পুড়িয়ে মেরে দেহ ফেলে চম্পট দেয় দুষ্কৃতির দল। ঠিক কী কারণে কিশোরীকে নৃশংসভাবে খুন করা হল, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026