বাথরুমে পোশাক পরিবর্তন করার সময় কেমন একটা সন্দেহ হয় ওই ছাত্রীর। কেউ যেন তাঁকে কোথাও থেকে দেখছে। বাথরুম বন্ধ। চারপাশ ঘেরা। কেবল রয়েছে একটি ভেন্টিলেশন ব্যবস্থা। তবে কী ভেন্টিলেটরের ফাঁক দিয়েই কেউ? সন্দেহ হওয়ায় বিষয়টি বোঝার চেষ্টা করেন ওই তরুণী। তখনই তাঁর নজরে আসে ভেন্টিলেটরের ফাঁকে একটি মোবাইল ফোন। যার ক্যামেরা তাঁর দিকে তাক করা। দ্রুত বাথরুম থেকে বেরিয়ে আসেন ওই ছাত্রী।
ঝাড়খণ্ড থেকে পরীক্ষামূলক ভ্রমণে তাঁর দিল্লি আসা। ফলে সঙ্গে রয়েছেন আরও ছাত্রী ও শিক্ষক। তাঁদের সকলকে বিষয়টি জানান ছাত্রীটি। তাঁর সন্দেহ গিয়ে পড়ে এক ব্যবসায়ীর ওপর। যে একই সঙ্গে হোটেলে রয়েছে। এরপর বিষয়টি পুলিশকেও জানানো হয়। পুলিশ দিল্লির কীর্তিনগর এলাকার জাগির হোটেলে হানা দেয়। ফোন পরীক্ষার পর চেন্নাইয়ের ব্যবসায়ী বছর ৩০-এর দীপক ভোরাকে গ্রেফতার করে পুলিশ। তার ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…