প্রতীকী ছবি
প্রেমিকাকে বিয়েবাড়ি যেতে বারণ করেছিলেন প্রেমিক। এই নিয়ে প্রেমিক দক্ষিত প্যাটেলের সাথে ভিডিও চ্যাটে ঝামেলাও হচ্ছিল প্রেমিকা হানিশা চৌধুরীর। ২৪ বছরের ওই যুবতীর বাড়ি অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায়। এমবিএ পড়ার সূত্রে হায়দরাবাদের কোমপল্লী এলাকার একটি হস্টেলে থাকতেন তিনি। গত রবিবার সকালে হোস্টেলে নিজের ঘরে একাই ছিলেন ওই যুবতী। যুবতীর প্রেমিকের দাবি, বিয়ে বাড়ি যাওয়া নিয়ে তাঁর সাথে ফোনে ঝামেলা শুরু হয় হানিশার। ঝগড়া চলতে চলতেই আচমকাই ভিডিও কলের মাঝে তাঁর চোখের সামনে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন প্রেমিকা। সাথে সাথে তিনি ছুটে যান প্রেমিকার হস্টেলে। তাঁর দাবি, দরজা ভেঙে হানিশার ঝুলন্ত দেহ উদ্ধার করেন তিনি। প্রেমিকাকে নিয়ে ছুটে যান হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করে।
যুবকের দাবির মধ্যে কতখানি সত্যতা আছে তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত ছাত্রীর পরিবারের তরফে থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। মৃত যুবতীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আরেক মাইলফলক সাফল্য পেল ভারতীয় সেনা। সীমান্তবর্তী পাহাড়ি প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের জন্য এবার রেডিও…
এটাই প্রথম। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি বসেনি। এই মূর্তি স্থাপন ভারত…
সেলেব্রিটি আশা ভোঁসলেকে তো সকলে চেনেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন। সেকথা অকপটে জানালেন…
বছরের খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রার সুযোগ পান ভক্তরা। সেই অমরনাথ যাত্রা এ বছর…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…