National

ভোটের প্রচারে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন প্রার্থীর দেহ

আর ৯ দিন পর ভোটযুদ্ধের দামামা বেজে উঠবে মেঘালয়ে। আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে অনুষ্ঠিত হবে বিধানসভা ভোট। ক্ষমতা দখলের লড়াই বলে কথা। বিনা যুদ্ধে সূচ্যগ্র জমি ছেড়ে দিতে রাজি নয় কেউই। নিজের নিজের দলের হয়ে প্রচারে কোমর বেঁধে লেগে পড়েছে শাসক ও বিরোধী সব পক্ষই। সেই প্রচারকার্যে বড়সড় ধাক্কা এল গত রবিবার। ভোটের প্রচারে গিয়ে আর বাড়ি ফেরা হল না এনসিপি প্রার্থী জোনাথন এন সাংমার। পূর্ব গারো প্রদেশের সামান্দায় আইইডি বিস্ফোরণে মৃত্যু হল তাঁর।

২০১৮-য় বিধানসভা নির্বাচনে পূর্ব গারো পার্বত্য জেলার উইলিয়ামনগর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনী লড়াই লড়ছিলেন জোনাথন এন সাংমা। তাঁর পরিবারের দাবি, ভোটের আগে বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন তিনি। তবে মৃত্যুর চোখরাঙানিকে উপেক্ষা করেই ভোটের প্রচারে নেমে পড়েছিলেন সাংমা। গত রবিবার সাবুগ্রে ও নবগ্রে গ্রামে প্রচার সেরে গাড়ি করে ফিরছিলেন এনসিপি প্রার্থী। ফেরার পথে রাতে আচমকা বিস্ফোরণের কবলে পড়ে তাঁর কনভয়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে যায় জোনাথন এন সাংমার দেহ। জোরাল বিস্ফোরণে মৃত্যু হয় তাঁর সঙ্গে থাকা ২ নিরাপত্তারক্ষীরও। এনসিপি প্রার্থীর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন মেঘালয়ের বিদায়ী মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। শেষ মুহুর্তের প্রচারের আগে বিধানসভা প্রার্থীর মৃত্যুর পিছনে কাদের হাত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ৪০ বছরের জোনাথন এন সাংমার হত্যার পিছনে নাশকতার তত্ত্ব উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

News Desk

বৃশ্চিক রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

ধনু রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

মকর রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

মীন রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 13, 2026

ভারতের বুক চিরে বয়ে চলেছে এক নিঃশব্দ নদী, লোকমুখে ঘোরে নদীর সঙ্গে মহাভারতের যোগ

এ নদী শব্দ করেনা। নিঃশব্দে বয়ে চলে আপন মনে। এমন শব্দহীন নদী বয়ে চলেছে এ…

April 13, 2026