পাঠানকোট হামলায় পাক যোগের প্রমাণ দিল ওয়াশিংটন

পাঠানকোট হামলায় সরাসরি হাত ছিল পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-এ-মহম্মদের। হামলার পুরো প্রক্রিয়াটা পাকিস্তান থেকে বসে নিয়ন্ত্রণ করে জৈশ নেতারা। ফেসবুক ও হোয়াটসঅ্যাপে পাঠানকোটে হামলা চালানো ৪ জঙ্গির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখত তারা। তাদের যাবতীয় কথোপকথন ও বার্তা এবার তথ্যপ্রমাণ হিসাবে ভারতের হাতে তুলে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রায় এক হাজার পাতার তথ্য প্রমাণ সম্বলিত এই ডসিয়ার এনআইএ-র হাতে তুলে দিয়েছে ওয়াশিংটন। যা থেকে আরও পরিস্কার হল পাঠানকোট হামলায় পাক যোগ। পাকিস্তানের জন্য এই তথ্যপ্রমাণ অস্বস্তির কারণ হল বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। কারণ পাঠানকোটে ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে হামলার পিছনে পাক যোগ নেই বলেই দাবি করে আসছিল নওয়াজ প্রশাসন। সামনেই সার্ক সম্মেলন। সেই সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তার ঠিক আগে মার্কিন এই তথ্যপ্রমাণ ভারতের হাতে আসাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। গত জানুয়ারিতে রাতের অন্ধকারে আচমকাই বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় ৪ জঙ্গি। ভারতীয় সেনার সঙ্গে তাদের গুলির লড়াই শুরু হয়। গুলিতে মৃত্যু হয় ৭ ভারতীয় সেনা জওয়ানের। পাল্টা গুলিতে ৪ জঙ্গিকেও খতম করে সেনা। জৈশ নেতা মাসুদ আজহারই এই ঘটনার মাস্টারমাইন্ড বলে প্রথম থেকে দাবি করে আসছে ভারত।

News Desk

মকর রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কুম্ভ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026