যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে শয়ে শয়ে গাড়ি

প্রবল বৃষ্টির জেরে থমকে গেল দিল্লি-গুরগাঁও জাতীয় সড়ক। যানজটের চেহারা নজিরবিহীন বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গুরুত্বপূর্ণ ৮ নম্বর জাতীয় সড়কের ওপর এই যানজটে ১৫ ঘণ্টা ধরে ঠায় গন্তব্যে পৌঁছনোর জন্য অপেক্ষা করছেন এমন মানুষও রয়েছেন। পুলিশ বারবার ঘোষণা করছে যাতে আর কেউ এই রাস্তায় না ঢোকেন। যানজট কিভাবে খুলবে তাও বুঝে উঠতে পারছেনা পুলিশ। পুলিশের তরফে জানান হয়েছে প্রবল বৃষ্টিতে রাস্তার ওপরই কয়েক জায়গায় বন্যার মত জল জমে রয়েছে। ফলে গাড়ি প্রায় এগোচ্ছেই না। এদিকে ব্যস্ত রাস্তায় গাড়ির বিরাম নেই। ফলে যানজট ক্রমশ ভয়ংকর আকার নিয়েছে। এখন যা পরিস্থিতি তাতে কতক্ষণে জট ছাড়বে তা পরিস্কার নয়। চলছে শ্রাবণ মাস। এ সময়ে দেশ জুড়েই শিবের মাথায় জল ঢালার প্রচলন রয়েছে। বহু ভক্ত উত্তরাখণ্ড থেকে গঙ্গাজল নিয়ে শিবের মাথায় ঢালতে এই রাস্তা দিয়েই ফেরেন। তাঁদের অনেক গাড়ি রাস্তায় আটকে। আটকে এনএসজি কমান্ডোদের গাড়িও। এছাড়া বাস, গাড়ি, বাইক তো রয়েইছে। যানজটে এভাবে আটকে পড়া অধৈর্য মানুষজনের মতে এমন যানজট আগে কখনও দেখেননি তাঁরা। এদিকে এই ঐতিহাসিক যানজট নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। যানজটের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দিকে আঙুল তুলেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026