National

সিট বেশি দখল করে বসার ‘অপরাধ’-এ বন্ধুর হাতে খুন বন্ধু

কেন সিটের বেশিরভাগ জায়গা দখল করে বসে আছে বন্ধু? এই আক্রোশে বন্ধুকে খুন করল আরেক বন্ধু। মৃত ব্যক্তি কানু যাদব পেশায় মুম্বইয়ের খারৌলি রেলস্টেশনের মালবাহক। গত সোমবার বিকেলে প্ল্যাটফর্মের সিটে বসে তিনি গল্প করছিলেন তাঁর বন্ধুর সাথে। বয়সে প্রবীণ ওই ব্যক্তির বন্ধুও স্টেশনে মালবাহকের কাজ করেন। অভিযোগ, গল্প করতে করতে আচমকা কানু যাদবের ওপর খেপে যান তাঁর বন্ধু। কানু যাদব তাকে সিটে ঠিক করে বসার জায়গা দিচ্ছে না, এই অভিযোগে আচমকা বাঁশের লাঠি নিয়ে যাদবের ওপর চড়াও হয় তাঁর বন্ধু।

ক্রোধের বশে সে মাথা ফাটিয়ে দেয় প্রবীণ কানুর। ঘটনাস্থলেই কানু যাদব মাটিতে লুটিয়ে পড়েন। রক্তাক্ত কানু যাদবকে নিয়ে হাসপাতালে যান আত্মীয়েরা। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে অভিযুক্ত বন্ধুকে পাকড়াও করে মৃতের বাড়ির লোক। তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। খুনের অভিযোগে ওই মালবাহককে গ্রেফতার করেছে পুলিশ।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026