National

১০ বছর আগের বাটলা হাউস এনকাউন্টারে অভিযুক্ত আইএম জঙ্গি গ্রেফতার

২০০৮ সালে বাটলা হাউস এনকাউন্টারের পর থেকেই তাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। কিন্তু তার কোনও খোঁজ ছিলনা। রাতারাতি যেন ভ্যানিস হয়ে গিয়েছিল আরিজ খান। ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি আরিজ খান ওরফে জুনেইদের বিরুদ্ধে ২০০৭-এ উত্তরপ্রদেশ বিস্ফোরণ, ২০০৮-এ জয়পুর ও আমেদাবাদ বিস্ফোরণ ও দিল্লিতে ধারাবাহিক বিস্ফোরণের অভিযোগ ঝুলছিল। যেসব বিস্ফোরণে সবমিলিয়ে ১৬৫ জন নিরীহ মানুষের মৃত্যু হয়।

এরমধ্যেই ২০০৮ সালের ১৯ সেপ্টেম্বর পুলিশ খবর পায় ইন্ডিয়ান মুজাহিদিনের ৪ সদস্য দিল্লির জামিয়া নগরের বাটলা হাউসে লুকিয়ে আছে। পুলিশ ঘিরে ফেলে এলাকা। এনকাউন্টারে ২ জঙ্গির মৃত্যু হয়। একজনকে গ্রেফতার করে পুলিশ। হাত ফস্কে পালায় জুনেইদ। তারপর থেকে তার আর কোনও খোঁজ ছিলনা। ১০ বছর পর গত মাসে এক ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই জুনেইদের খোঁজ মেলে বলে জানিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তারপরই আটঘাট বেঁধে তাকে গ্রেফতার করা হয়।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026