National

ভ্যালেন্টাইনস ডে থেকে ছাত্রছাত্রীদের দূরে রাখতে কী করল লখনউ বিশ্ববিদ্যালয়?

ইদানিং দেখা যাচ্ছে পশ্চিমী সংস্কৃতিতে প্রভাবিত হয়ে অনেক ছাত্রছাত্রী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে পালন করছেন। ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে ওইদিন মহাশিবরাত্রি উপলক্ষে ক্যাম্পাস বন্ধ থাকবে। ওইদিন কোনও প্র্যাকটিক্যাল পরীক্ষা, কোনও অতিরিক্ত ক্লাস বা কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান ক্যাম্পাসের মধ্যে হবে না। কোনও ছাত্রছাত্রীকে ক্যাম্পাসের মধ্যে সেদিন দেখা গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসে ভ্যালেন্টাইনস ডে পালনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমনই এক নির্দেশিকা জারি করলেন লখনউ বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর বিনোদ সিং। পাশাপাশি ছাত্রছাত্রীদের বাবা মাকেও তাঁর পরামর্শ, ওইদিন কাউকে ক্যাম্পাসে পাঠাবেন না।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন ছাত্রছাত্রীরা। এই নোটিসকে ‘নীতি পুলিশগিরি’ বলে ব্যাখ্যা করছেন তাঁরা। এসব না করে শিক্ষকরা যেন নিয়মিত ক্লাস নেন, শিক্ষার মান যাতে আরও ভাল করা যায়, সেদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নজর দিতে অনুরোধ করেছেন ছাত্রছাত্রীরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026