মঙ্গলবার বেলা পৌনে ১১টা। আচমকাই কোচি শিপইয়ার্ডের একটি ডকে দাঁড়িয়ে থাকা জাহাজে প্রবল বিস্ফোরণ হয়। আগুন লেগে যায় জাহাজে। ওএনজিসির একটি ড্রিলিং জাহাজ সাগর ভূষণ-এ কিছু সমস্যা দেখা দিয়েছিল। সারানোর জন্য জাহাজটিকে আনা হয়েছিল কোচি শিপইয়ার্ডে। এদিন শিপইয়ার্ডের একটি ফাঁকা ডকে দাঁড়িয়ে থাকা জাহাজটিতে ভয়ংকর বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে চারদিক। জাহাজটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কমপক্ষে ৫ জনের। জাহাজের মধ্যে ৩ জনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে কোচি শিপইয়ার্ড কর্তৃপক্ষ।
ঘটনার পরই দ্রুত আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী নিতিন গডকরী। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। দেশের যাবতীয় অতিকায় জাহাজের মেরামতি হয় এই কোচি শিপইয়ার্ডেই। তৈরি হয় নতুন জাহাজও। সেখানে এমন এক ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে।
কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…