National

সাতসকালে খবরের কাগজের গাড়ি উল্টে মৃত ৮

সকালবেলা চায়ের পাশে ‘টা’, মানে খবরের কাগজের স্বাদ চাখার অভ্যাস আদি অনন্ত। তাই সময়মত এলাকায় খবরের কাগজ পৌঁছে দিতে সোমবার ঝাড়খণ্ডের দুমকা জেলা সদরের উদ্দেশে ভাগলপুর থেকে সাতসকালে রওনা দিয়েছিল একটি কম্যান্ডার জিপ। গাড়ির ভিতরে অনেকটা জায়গা ফাঁকা পড়ে ছিল। তাই পথে বেশ কিছু যাত্রীকে গাড়িতে তুলে নিয়েছিলেন জিপের চালক। চালকসহ গাড়িতে ছিলেন মোট ১০ জন আরোহী। আচমকা ঝাড়খণ্ডের লাগলা গ্রামের কাছে ভাগলপুর-দুমকা জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। যাত্রীসুদ্ধ গাড়ি উল্টে গিয়ে পড়ে রাস্তার ধারের খালে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। খাল থেকে উদ্ধার করা হয় চালকসহ ৮ জনের মৃতদেহ। গুরুতর আহত ২ যাত্রীকে ভর্তি করা হয়েছে দুমকা সদর হাসপাতালে।

সকালবেলা কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকায় কি দুর্ঘটনার কবলে পড়ল জিপটি? নাকি দুর্ঘটনার পিছনে আছে অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে পুলিশ। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026