National

আইনের ছাত্রকে রাস্তার ওপর পিটিয়ে মারল ৩ জন, পথচলতিরা দেখেও দেখলেননা!

গত শনিবার রাতের দিকে উত্তরপ্রদেশের এলাহাবাদে কালিকা রেস্তোরাঁয় ২ বন্ধুর সঙ্গে খেতে গিয়েছিলেন আইনের ছাত্র বছর ছাব্বিশের দিলীপ সরোজ। খাওয়া সেরে রেস্তোরাঁ লাগোয়া সিঁড়িতে বসে গল্প করছিলেন তাঁরা। অভিযোগ সেই সময়ে ৩ জন বাইকে করে এসে তাঁদের ধাক্কা দেয়। পাল্টা তাঁরা রুখে দাঁড়ালে ব্যাপক মারধর শুরু করে বাইকআরোহীরা। দিলীপের ২ বন্ধু কোনওক্রমে পালাতে সক্ষম হলেও দিলীপের সঙ্গে ধস্তাধস্তি চলতে থাকে। ৩ জনই মদ্যপ অবস্থায় ছিল বলে জানিয়েছেন আক্রান্ত ২ বন্ধু। এই সময়ে দিলীপকে রড, থান ইট ও ভাঙা পাইপ দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে ৩ ব্যক্তি। আশপাশে তখন অনেকেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দেখেনও এক যুবককে এভাবে কয়েকজন ধরে মারছে। তাতেও বিষয়টিতে নিজেকে না জড়িয়ে কিছু না দেখার ভান করেই চলে যান সকলে। এক ব্যক্তি দূর থেকে মোবাইলে পুরো ঘটনা ভিডিওবন্দি করেন।

এদিকে ব্যাপক মারে অচেতন ও রক্তাক্ত দিলীপকে ফেলে পালায় দুষ্কৃতিরা। পরে পুলিশ এসে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে দিলীপ কোমায় চলে গেছেন বলে জানান চিকিৎসকেরা। রবিবার সকালে তাঁর হাসপাতালেই মৃত্যু হয়। ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। মূল অভিযুক্তকে চিহ্নিতও করেছে পুলিশ। নাম বিজয় শঙ্কর সিং। বাকি ২ সঙ্গীর সঙ্গে রেলে কর্মরত বিজয় শঙ্করও পলাতক। সকলের খোঁজেই তল্লাশি শুরু হয়েছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026