National

ভারতের এই গ্রামে সবাই এখন রাতারাতি কোটিপতি!

চিন-ভারত সীমান্ত লাগোয়া হিমালয়ের কোলে অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার বোমজা গ্রাম। ৫ বছর আগে এই গ্রামের বাসিন্দা ৩১টি পরিবারের হাতে থাকা ২০০ একরের কিছু বেশি জমি তাঁদের কাছ থেকে চায় ভারতীয় সেনা। ভারতীয় সেনাবাহিনীর বিশেষ প্রকল্প রূপায়ণের জন্য এই জমি চাওয়া হয়। তখন বিনা বাক্য ব্যয়ে সেনাকে সেই জমি দিতে সম্মত হয়ে যান বোমজা গ্রামের বাসিন্দারা। তখনই অধিগ্রহণ না করলেও এখন সেই জমি অধিগ্রহণ করে গ্রামবাসীদের হাতে সরকার উপযুক্ত ক্ষতিপূরণ তুলে দিল। অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু বৃহস্পতিবার ৪০ কোটি ৮০ লক্ষ টাকার চেক তুলে দিলেন গ্রামবাসীদের হাতে।

প্রদেয় জমির পরিমাপ করে সেই টাকা ৩১টি পরিবারের মধ্যে ভেঙে দেওয়া হয়। হিসাব মত ২৯টি পরিবার পেয়েছে ১ কোটি ৯ লক্ষ টাকা করে। ১টি পরিবার পেয়েছে ২ কোটি ৪৫ লক্ষ টাকা। অপর পরিবার পেয়েছে ৬ কোটি ৭৩ লক্ষ টাকা। যার যতটা জমি অধিগ্রহণ করা হয়েছে, সেই পরিবার পিছু সেই পরিমাণ ক্ষতিপূরণের অর্থ ধার্য হয়েছে। এই অর্থ হাতে পাওয়ার পর এখন বোমজা গ্রামের সবাই রাতারাতি কোটিপতি। ৩১টি পরিবারের গ্রামের সব পরিবারের হাতেই এখন কোটির অধিক অর্থ। এরপরই বোমজা কোটিপতি গ্রামের তালিকায় নাম তুলেছে। বিশ্বের অন্যতম সেরা ধনী গ্রামের একটি হয়েছে বোমজা। আর ভারতের সবচেয়ে বড়লোক গ্রামের শিরোপা উঠেছে হিমালয়ের কোলের আপাত অজানা এই গ্রামের মাথায়।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026