National

বিমানে গণ্ডগোল, মাঝ আকাশে জানলেন পাইলট

বৃহস্পতিবার দুপুরে যাত্রীদের নিয়ে চেন্নাই থেকে দিল্লির দিকে পাড়ি দেয় স্পাইস জেটের একটি বিমান। ঘড়ির কাঁটায় বেলা ১টা বেজে ৪৩ মিনিট। ১৯৯ জন যাত্রীকে নিয়ে দিল্লিমুখী বিমানটি তখন মাঝ আকাশে। এমন সময় বিমানের ক্রুরা পাইলটকে জানান বিমানের হাইড্রোলিক চেম্বারে কিছু সমস্যা দেখা দিয়েছে। সেকথা বেতারে চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান পাইলট। সাথে সাথে ফের চেন্নাইয়ের দিকে বিমানের মুখ ঘুরিয়ে দেন পাইলট। ৪০ মিনিট পর যাত্রীদের নিয়ে চেন্নাই বিমানবন্দরের রানওয়েতে নিরাপদে স্পর্শ করে স্পাইস জেটের বিমানটির চাকা। একে একে বিমান থেকে নামানো হয় যাত্রীদের। তাঁদেরকে নিরাপদে পৌঁছে দেওয়া হয় বিমানবন্দরের টার্মিনাল পর্যন্ত। বিমান থেকে নেমে আসেন পাইলট সহ অন্যান্য বিমানকর্মীরাও। এরপর শুরু হয় বিমানের পরীক্ষা। আর সেখানেই ধরা পড়ে যে বিমানটির একটি চাকার টায়ার ফেটে গেছে। উড়ানের সময় যান্ত্রিক ত্রুটির কারণে এমন বিপত্তি ঘটেছে বলে অনুমান বিমানবন্দর কর্তৃপক্ষের।

বিমানের টায়ার ফেটে যাওয়ার পর অবশ্য কোনও ঝুঁকি নিতে চাননি তারা। সন্ধ্যে ৬টা অবধি বিমানবন্দর বন্ধ রেখে চলে বাকি বিমান ও রানওয়ে তদারকির কাজ। যার জেরে দীর্ঘক্ষণ দুর্ভোগ পোহাতে হয় বিমানযাত্রীদের। তবে বিমানচালক ও ক্রুদের তৎপরতায় এ যাত্রায় এড়ানো গেছে বড়সড় বিপদ। এটাই এখন স্বস্তি দিচ্ছে চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ ও অন্যান্য যাত্রীদের।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026