National

এখন রাহুলই তাঁর বস, এ নিয়ে কোনও দ্বিধার অবকাশ নেই, বললেন সনিয়া গান্ধী

প্রায় ২০ বছর তাঁরই হাতে ছিল কংগ্রেসের ব্যাটন। যা তিনি কিছুদিন আগে ছেলে রাহুল গান্ধীর হাতে তুলে দিয়েছেন। কংগ্রেস সভাপতি এখন রাহুল গান্ধী। তাই এখন তিনিই তাঁর বস। এ নিয়ে কোনও দ্বিধার অবকাশ নেই। কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে একথা পরিস্কার করে দিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী।

এদিন বৈঠকে সনিয়ার নিশানায় ছিল কেন্দ্রের বিজেপি সরকার। তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে বিরোধীদের বিরুদ্ধে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। এভাবে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ সনিয়ার। শুধু বিরোধী রাজনৈতিক দল বলেই নয়, নাগরিক সমাজ থেকে সংবাদমাধ্যম, সবার ওপরই নেমে আসছে তদন্তকারী সংস্থাকে দিয়ে ভয় দেখানোর কৌশল। সনিয়ার আরও অভিযোগ সস্তা রাজনৈতিক লাভের আশায় সংখ্যালঘু ও দলিতদের ওপর আক্রমণ নেমে আসছে এই সরকারের আমলে। এদিন দলের গুজরাটে ভাল ফল ও রাজস্থানে উপনির্বাচনে দুরন্ত জয়ের প্রসঙ্গ টেনে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর দাবি, হাওয়া ঘোরার ইঙ্গিত স্পষ্ট। কর্ণাটকেও দল ভাল করবে বলেই নিশ্চিত তিনি।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026