National

শিক্ষিকার চড়ে মৃত পড়ুয়া

ফের শিক্ষিকার বিরুদ্ধে উঠল অমানবিক আচরণের অভিযোগ। শিক্ষিকার একের পর এক চড় কেড়ে নিয়েছে ১ ছাত্রীর জীবন! এই অভিযোগে গত বুধবার মৃত ছাত্রীর দেহ স্কুলের সামনে রেখে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। মৃত ছাত্রী উত্তরপ্রদেশের বালিয়া এলাকার একটি বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণির পড়ুয়া।

গত সোমবার স্কুলে প্রতিদিনের মতই গিয়েছিল ওই ছাত্রী। অভিযোগ, প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় ওই ছাত্রীকে অনেকগুলি চড় মারেন ১ শিক্ষিকা। ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায় ছাত্রীটি। তাকে ভর্তি করা হয় বারাণসীর একটি হাসপাতালে। সেখানে তার মস্তিষ্কের পরীক্ষা করেন চিকিৎসকেরা। তাঁরা জানান, ছাত্রীর মাথায় গুরুতর চোটের কারণে রক্তক্ষরণ হচ্ছে। সোমবার থেকেই ওই ছাত্রীর অবস্থার আরও অবনতি হয়। গত বুধবার মৃত্যু হয় তার। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে মৃত ছাত্রীর পরিবার। তাঁদের অভিযোগ, শিক্ষিকার চড়েই মারা গেছে তাঁদের মেয়ে। অভিযুক্ত শিক্ষিকার ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মৃত ছাত্রীর পরিবার। যদিও তাদের সেই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন স্কুল কর্তৃপক্ষ। তাঁদের পাল্টা দাবি, অভিযুক্ত শিক্ষিকা পড়া না পারায় ওই ছাত্রীকে বকা দিলেও তার গায়ে হাত তোলেননি। পঞ্চম শ্রেণির ওই ছাত্রী আগে থেকেই অসুস্থ ছিল। তাই এমনিতেই সে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায় বলে দাবি স্কুলের। মৃত ছাত্রীর পরিবার ও স্কুল কর্তৃপক্ষের দাবি খতিয়ে দেখছে পুলিশ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026