National

রাস্তায় পুলিশের লাগানো তারে গলা কেটে মৃত যুবক, বহিষ্কৃত ৫ পুলিশকর্মী

গভীর রাতে রাস্তা এমনিতেই শুনশান হয়ে যায়। জনমানবহীন রাস্তায় থাকে না ট্রাফিক পুলিশের নজরদারিও। তাই মাথায় হেলমেট ছাড়াই বাইক নিয়ে বেড়িয়ে পড়েছিলেন অভিষেক কুমার। ২১ বছরের যুবক অভিষেক পেশায় ডিস্কো জকি। গত বুধবার রাতে কাজ করে তিনি ফিরছিলেন দিল্লির শাকুরপুর জেজে কলোনির বাড়িতে। দ্রুত গতিতে রাজধানীর ফাঁকা রাজপথে বাইক ছুটিয়ে যাচ্ছিলেন ওই যুবক। এমনিতে দূষণের প্রকোপে সারাবছরই কমবেশি কুয়াশার চাদরে মুড়ে থাকে দিল্লি। শীতের দিনে তা ভয়ংকর চেহারা নেয়। বুধবার রাতেও ভালোই কুয়াশা ছিল রাস্তায়। তাই সামান্য দূরত্বও ভালমতো নজরে আসছিলনা ওই যুবকের। নাহলে হয়তো বাইকের গতি কমিয়ে দিতেন তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, দুরন্ত গতিতে বাইক চালিয়ে যুবক পার হতে যান শাকুরপুরের এফ ব্লকের রাস্তা। সেই রাস্তার দুপাশে রাখা ছিল পুলিশের কয়েকটি ব্যারিকেড। ব্যারিকেডগুলি একে অপরের সাথে বাঁধা ছিল একটি সরু তার দিয়ে। কুয়াশা থাকায় সেই তার অভিষেক কুমারের চোখে পড়েনি বলে ধারণা পুলিশের। দুর্ভাগ্যবশত দ্রুত গতিতে ছুটে আসা বাইকে বসা যুবকের গলায় লাগে ওই তার। তারে কেটে যায় গলা। শুরু হয় রক্তপাত। তখন নজরে না পড়লেও বৃহস্পতিবার সকালে রক্তাক্ত যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ থাকলে এমন মর্মান্তিক পরিণতি হত না তাঁদের ছেলের। ছেলের মৃত্যুর জন্য দায়ী পুলিশকর্মীদের শাস্তির দাবি জানিয়েছে শোকার্ত পরিবার।

রাস্তার মাঝখানে ওইভাবে তার লাগানো বিপদজনক। আর যখন ওভাবে তার লাগানোই হয়েছিল, তাহলে উচিত ছিল সেখানে কর্তব্যরত পুলিশকর্মীর উপস্থিতি। কিন্তু ঘটনাস্থলে টহলদারি না করার অভিযোগে ৫ পুলিশকর্মীকে বহিষ্কার করেছে দিল্লি পুলিশ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026