National

পুলিশের গুলিতে নিকেশ ১ অপহরণকারী, উদ্ধার অপহৃত ছাত্র

গত ২৫ জানুয়ারি দিল্লির রাজপথে স্কুল বাস থেকে অপহৃত হয় এক ছাত্র। সাতসকালে স্কুলের বাস চালককে গুলি করে বাকি ছাত্রদের মধ্যে থেকে প্রথম শ্রেণির ছাত্রকে তুলে নিয়ে যায় দুষ্কৃতিরা। অপহরণের ৪ দিনের মাথায় অপহৃত ছাত্রের বাড়িতে আসে একটি ফোন। ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিলে তবেই ছেলে মিলবে বলে জানিয়ে দেওয়া হয় ওপার থেকে। অপরিচিত কণ্ঠের সেই হুমকিতে স্পষ্ট হয়ে যায় অপহরণের ‘মোটিভ’। সেই ফোনের সূত্র ধরেই পুলিশ গত সোমবার পৌঁছে যায় উত্তরপ্রদেশের শাহিদাবাদ এলাকার একটি আবাসনে।

আবাসনের ৫ তলায় আত্মগোপন করে থাকা অপহরণকারীদের পালানোর সুযোগ দেয়নি পুলিশ। ঘিরে ফেলে তাদের। বাঁচার জন্য অপহরণকারীদের তরফে গুলি চালানো হয়। পাল্টা পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ দুষ্কৃতির। জখম বাকি ২ দুষ্কৃতি ধরা পড়ে পুলিশের হাতে। অপহরণকারীদের গোপন ডেরা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হয় প্রথম শ্রেণির ওই ছাত্র। মঙ্গলবার সকালে তাকে নিরাপদে উদ্বিগ্ন মা-বাবার কোলে ফিরিয়ে দেয় দিল্লি পুলিশ।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026