National

‘হাতুড়ে’ ডাক্তারের ভুলে এইচআইভির শিকার ৪০ জন!

জনস্বাস্থ্য সুরক্ষা প্রকল্প অনুসারে উত্তরপ্রদেশের প্রেমগঞ্জ ও চকমিরপুর এলাকায় গিয়েছিল একটি মেডিক্যাল টিম। খবর ছিল, ওই এলাকার একাধিক মানুষ এইচআইভি-তে আক্রান্ত। জানুয়ারির ২৫, ২৬ ও ২৭, এই ৩ দিনের জন্য এলাকায় বসে একটি মেডিক্যাল ক্যাম্প। সেখানে ৫৬৬ জন মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন স্বাস্থ্যকর্মীরা। পরীক্ষার রিপোর্ট হাতে আসতেই মুখে কথা সরছিলনা তাঁদের। ৫৬৬ জনের মধ্যে ৪০ জনের শরীরে বাসা বেঁধেছে এইচআইভি জীবাণু। একই এলাকার একসঙ্গে এতজন মানুষ কিভাবে এই রোগে আক্রান্ত হলেন? সেই খোঁজ করতে গিয়ে আরও অবাক হয়ে যান তদন্ত কমিটির আধিকারিকরা।

জানা যায়, সস্তায় রোগীর চিকিৎসা করতে গিয়ে এমন ‘কুকীর্তি’ করেছেন এক ‘হাতুড়ে’ ডাক্তার। রাজেশ কুমার নামে ওই ব্যক্তির চেম্বার উত্তরপ্রদেশের উন্নাও এলাকার পাশে। অভিযোগ, দিনের পর দিন তিনি একই সিরিঞ্জ দিয়ে একাধিক রোগীকে ইঞ্জেকশন দিতেন। যার ফলে একসঙ্গে এতজন মানুষ এইচআইভি-তে আক্রান্ত হয়ে পড়েন। অভিযুক্ত হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে কানপুরের একটি চিকিৎসা কেন্দ্রে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026