National

গাছের সাথে ছবি! হাজতে ঠাঁই হল ২ বন্ধুর

একটি গাছ, একটি প্রাণ। গাছের অপরিসীম মূল্যের কথা মাথায় রেখেই বাড়িতে নানারকমের গাছ লাগিয়েছিল ১ যুবক। চেন্নাইয়ের নীলম বাশা দরগা স্ট্রিটে তার বাড়ি। ছাদে টবে পোঁতা থরে থরে সাজানো গাছগুলির মধ্যে একটি গাছের সাথে ছবি তোলে কমল নামের ওই যুবক। সেই ছবি তুলে দিয়েছিল যুবকের বন্ধু শশীকুমার। যদিও গাছের সাথে ছবি তুলতে মোটেই রাজি ছিল না কমল। কারণ, যে গাছের পাশে বসে সে ছবি তুলেছিল, সেটি ছিল একটি গাঁজা গাছ।

গাঁজা চাষ করা নিষিদ্ধ। পুলিশের কানে গাঁজা চাষের খবর গেলে বিপদে পড়তে পারে সে। এই নিয়ে ভয় ছিল যুবকের মনে। কাউকে সেই ছবি দেখানো হবে না বলে অবশ্য বন্ধুকে আশ্বস্ত করে শশীকুমার। তাই নিমরাজি হয়েও গাঁজা গাছের পাশে বসে স্টাইলিশ ছবি তোলে কমল। কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে সেই ছবি ফেসবুক-এ পোস্ট করে দেয় শশীকুমার। নেটিজেনদের তৎপরতায় সেই ছবি নজরে আসে পুলিশের। গাঁজা গাছ লাগানোর অপরাধে গ্রেফতার করা হয় গাছের পালনকর্তাকে। তবে গ্রেফতারির হাত থেকে বাদ যায়নি যে ছবিটি তুলেছে সেও। গাঁজা গাছের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাও অপরাধ। সেই অপরাধে গ্রেফতার করা হয়েছে শশীকুমারকেও।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026