National

ফের ‘অনার কিলিং’? যুবকের গলা কাটল প্রেমিকার বাবা

ভালবাসা জাতপাত দেখে না। তাই তথাকথিত ভিন জাতের মেয়েকে মন দিতে দ্বিতীয়বার ভাবেননি অঙ্কিত সাক্সেনা। দিল্লির রঘুবীর নগর এলাকায় তাঁর বাড়ি। আলাদা জাতের হয়েও ভালবাসার অপরাধে ‘অনার কিলিং’-এর শিকার হতে হল পেশায় চিত্রগ্রাহক যুবককে। রাস্তার ওপর ফেলে তাঁকে খুন করল প্রেমিকারই বাবা ও কাকা।

গত বৃহস্পতিবার রাতে প্রেমিকার সাথে দেখা হওয়ার কথা ছিল ওই যুবকের। সময়মত টেগোর মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছিলেন প্রেমিকা। তাই বাড়ি থেকে বাইক নিয়ে তাড়াতাড়ি মেট্রো স্টেশনের দিকে রওনা দিয়েছিলেন ওই অঙ্কিত সাক্সেনা। মাঝপথে আচমকা তাঁর পথ আটকে দাঁড়ায় প্রেমিকার বাবা ও কাকা। অভিযোগ, তাদের বাড়ির মেয়ের সঙ্গে প্রেম করার অপরাধে অঙ্কিতের ওপর চড়াও হয় তারা। রাস্তায় ফেলে মারধর করা হয় যুবককে। ছুরি দিয়ে কেটে দেওয়া হয় তাঁর গলা। এরপরেই ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় অভিযুক্তেরা।

আশঙ্কাজনক অবস্থায় অঙ্কিত সাক্সেনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ভিন জাতের ছেলেকে ভালবাসার অপরাধে পরিবারের লোক খুন করতে পারে তাঁকেও, এই আশঙ্কায় মৃত যুবকের প্রেমিকাকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত ২ ব্যক্তিকে।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026