ডিম, প্রতীকী ছবি
কেন ডিমের দাম ১ টাকা কম দেওয়া হয়েছে? সেই নিয়ে বচসার জেরে খুন হলেন এক মাঝবয়সী ব্যক্তি। মৃত ব্যক্তির নাম মনোহর গামনে। বাড়ি থানের রামবাগ এলাকায়। গত শুক্রবার রাতে বাড়ির সামনে মুদির দোকানে ডিম কিনতে গিয়েছিলেন ওই ব্যক্তি। অভিযোগ, দোকানদারকে ডিমের দাম মেটাতে গিয়ে ১ টাকা কম দেন তিনি। এই নিয়ে দোকানদারের সাথে বচসা বেধে যায় মনোহরের। তখনকার মত ঝগড়া থামিয়ে বাড়ি ফিরে আসেন মনোহর গামনে। কিছুক্ষণ পর ছেলেকে নিয়ে তিনি আবার যান মুদির দোকানে।
সামান্য ১ টাকার জন্য কেন এভাবে দোকানদার তাঁকে অপমান করল? ছেলেকে নিয়ে দোকানদারের কাছে জবাবদিহি চান ওই ব্যক্তি। ফের শুরু হয় কথা কাটাকাটি। দোকানিও তার ছেলেকে ডেকে আনে। ৪ জনের বচসা একসময় গিয়ে পৌঁছয় হাতাহাতিতে। মৃতের ছেলের দাবি, ঝগড়া চলাকালীন দোকানির ছেলে আচমকা চড়াও হয় তাঁর বাবার ওপর। ক্রমাগত সে লাথি ঘুষি মারতে থাকে বাবাকে। বাধা দিতে গেলে মারধর করা হয় তাঁকেও। মার খেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মাঝবয়সী ওই ব্যক্তি। পরে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের ছেলের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দোকানদার ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…