National

প্রেমিকার সঙ্গে ভিডিও কল করতে করতে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা কিশোরের

প্রেমিকার সঙ্গে রাখা যাবে না সম্পর্ক। পরিবার থেকে চাপ আসছিল অনেকদিন থেকেই। তার ওপরে পরীক্ষায় পাশ করতে না পারার গ্লানি। সব মিলিয়ে চূড়ান্ত হতাশা থেকে আত্মহননের পথ বেছে নিল এক কিশোর। অন্তত প্রাথমিক তদন্তের পর এমনই মনে করছে পুলিশ। ভিডিও কলে বান্ধবীর সামনেই মাথায় গুলি করে নিজেকে শেষ করে দিল সে।

গত সোমবার রাতে বিহারের পাটনার সাইচক এলাকায় নিজের বাড়িতে একা ছিল আকাশ কুমার। বান্ধবীকে শেষবারের মতো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখতে চেয়েছিল সে। কথা বলতে বলতে আচমকাই ওই কিশোর একটি পিস্তল বার করে। ফোনটাকে পায়ের ফাঁকে রেখে নিজের মাথায় গুলি চালিয়ে দেয় সে। প্রেমিকের সাড়াশব্দ না পেয়ে ভয় পেয়ে যায় নবম শ্রেণিতে পাঠরতা বান্ধবী। সমস্ত ঘটনার কথা ফোন করে সে জানায় প্রেমিকের এক তুতো ভাইকে। মঙ্গলবার ভোরে ঘরে ঢুকে মৃত কিশোরের দেহ দেখতে পায় সে। খবর দেওয়া হয় বাড়ির লোক ও পুলিশকে। মৃতের ঘর থেকে একটি পিস্তল, লোডেড ম্যাগাজিন ও একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান, গভীর অবসাদ থেকে কিশোর আত্মহননের পথ বেছে নিয়েছে। কিন্তু, এক সাধারণ স্কুল পড়ুয়া ছাত্রের কাছে আগ্নেয়াস্ত্র এল কি করে? তা খতিয়ে দেখছে পুলিশ। কিশোরের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।

News Desk

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

বৃষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026