National

টাকা চুরি করতে মামাকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল ভাগ্নে

মামা ডাক বিভাগের কর্মী। আর কয়েক দিন পরেই চাকরি থেকে অবসর নেবেন তিনি। তার আগেই টাকা হাতাতে হবে। এই মতলবে ডাকঘরে ঢুকেছিল ভাগ্নে। মামা বেঁচে থাকলে টাকা চুরি করা যাবে না। অভিযোগ, সেই কারণে নিজের মামাকে পিটিয়ে খুন করল ভাগ্নে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিণী এলাকায়।

মৃত সুশীল কুমার সাইনি দিল্লির নাহারপুর এলাকার বাসিন্দা। গত শনিবার বিকেলে নিজের কর্মস্থলেই ছিলেন তিনি। দিল্লির রোহিণী এলাকায় একটি ডাকঘরের কর্মচারি ছিলেন ওই ব্যক্তি। আগামী ফেব্রুয়ারি মাসে চাকরি থেকে অবসর নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই ডাকঘরের ভিতর থেকে উদ্ধার হয় সুশীল কুমারের নিথর দেহ। তাঁর হাত-পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা, মুখ আটকানো সেলোটেপ দিয়ে। মাথায় ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন। ঘটনার তদন্তে নেমে পুলিশের নজরে আসে ডাকঘর থেকে উধাও সিসিটিভি ফুটেজ। তার সাথে গায়েব ২০ হাজার টাকা। এরপরেই এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে পুলিশ। ডাকঘর সংলগ্ন অঞ্চলের সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত করা হয় ১ সন্দেহভাজনকে। সে আর কেউ নয়, মৃত ব্যক্তির ১৬ বছরের ভাগ্নে। তাকে গত রবিবার গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া টাকা, সিসিটিভি ফুটেজসহ একটি ব্যাট।

জেরায় অভিযুক্ত জানায়, গত শনিবার বিকেলে দফতরের ভিতরে একাই ছিলেন তার মামা। সেইসময় দফতরে পৌঁছয় সে। টাকা চুরি করতে গেলে পথের কাঁটাকে উপড়ে ফেলতে হবে। তাই পরিকল্পনামাফিক প্রথমে মামার হাত পা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলে অভিযুক্ত কিশোর। মামার চিৎকার যাতে বাইরে না পৌঁছয় সেজন্য মুখ বন্ধ করে দেওয়া হয় সেলোটেপ দিয়ে। তারপর ব্যাট দিয়ে মামার মাথায় সজোরে আঘাত করে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মামার। প্রমাণ লোপাট করতে এরপর ডাকঘরের ভিতরের সিসিটিভি ফুটেজ সরিয়ে নেয় ওই কিশোর। তারপরে ২০ হাজার টাকা চুরি করে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় সে।

News Desk

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026