National

পাঁচিলে রাখা যুবকের কাটা মুণ্ড, অবৈধ প্রেমের ফল? এলাকায় চাঞ্চল্য

রবিবার থেকে বেপাত্তা ছিলেন পালাকুরি রমেশ। তেলেঙ্গানার নালগোণ্ডা এলাকার বোট্টুগুড়া শহরে তাঁর বাড়ি। বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সোমবারই পাওয়া গেল নিখোঁজ যুবকের সন্ধান। তবে পুরো দেহ মেলেনি। আস্ত পি রমেশকে পরিজনরা খুঁজে পাননি। সন্ধান পেয়েছেন কেবল তাঁর কাটা মুণ্ডের।

রবিবার রাতে ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন বছর ২৫-এর ওই যুবক। রাতে বাড়ি না ফেরায় দুশ্চিন্তার মধ্যে ছিল যুবকের পরিবার। সকালে বাড়ির কাছে একটি ধর্মীয় স্থানের পাঁচিলের উপর যুবকের ধরহীন মুণ্ডু চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। তাঁরাই খবর দেন পুলিশে। একের বেশি দুষ্কৃতি যুবকের এমন মর্মান্তিক পরিণতি করে থাকতে পারে বলে ধারণা পুলিশের। তদন্তে যুবক সম্পর্কে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রমেশের সাথে অন্য নারীর অবৈধ সম্পর্ক ছিল। এই নিয়ে পরিবারের সঙ্গে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল তার। রমেশের মৃত্যুর পিছনে অবৈধ প্রণয়ঘটিত কারণ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। তার সাথে জোরকদমে চলছে মৃতের বাকি অংশের খোঁজ।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026