National

মানব বোমা সন্দেহে তরুণীকে গ্রেফতার করল পুলিশ

উপত্যকায় প্রজাতন্ত্র দিবসের প্যারেডে আত্মঘাতী হামলা চালাতে পারে সন্দেহে এক তরুণীকে গ্রেফতার করল জম্মু কাশ্মীর পুলিশ। ওই তরুণী সুইসাইড বম্বার কিনা তা এখনও পরিস্কার নয়। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। একে জম্মু কাশ্মীর, তার ওপর সেখানে প্রজাতন্ত্র দিবসের প্যারেড। ফলে সন্ত্রাসবাদী হানার সম্ভাবনা নতুন নয়। ফলে সুরক্ষা বন্দোবস্ত আগে থেকেই ছিল নিশ্ছিদ্র।

জম্মু কাশ্মীর পুলিশের এডিজি মুনির খান সাংবাদিকদের জানান, তাঁদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে আত্মঘাতী বিস্ফোরণের ছক রয়েছে। প্যারেড চলাকালীন সেখানে বিস্ফোরণ ঘটানো হতে পারে। এক মহিলা মানব বোমার সম্ভাবনার কথাও জানতে পারেন তাঁরা। সেইমত খোঁজ শুরু হয়। সেই সূত্র ধরেই ওই সন্দেহভাজন তরুণীকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে সবকিছু জানার চেষ্টা হচ্ছে। এদিকে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পুলওয়ামা জেলার পাম্পোর রেলস্টেশনের কাছে একটি প্রেশার কুকারে আইইডি বিস্ফোরণের ছক বানচাল করে দেয় সিআরপিএফ। তবে এদিন কোনও সমস্যা হয়নি। শান্তিতেই উপত্যকায় পালিত হয়েছে প্রজাতন্ত্র দিবস।

News Desk

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026