National

দলাই লামা বুদ্ধগয়ায়, বিস্ফোরণে কাঁপল এলাকা, উদ্ধার বিস্ফোরক

গত ১ জানুয়ারি থেকে বিহারের বুদ্ধগয়ায় আছেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা। আপাতত ১ মাস সেখানেই থাকবেন তিনি। বৌদ্ধ ধর্মগুরুর নিরাপত্তার কথা ভেবে নিরাপত্তার চাদরে আগেভাগে মুড়ে দেওয়া হয়েছিল বুদ্ধগয়াকে। তারপরেও অহিংসার ভূমি বুদ্ধগয়ায় উদ্ধার হল ২টি বোমা। বোমা উদ্ধারের ঘটনায় বুদ্ধগয়ায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। গত বৃহস্পতিবার কালচিন্তন এলাকায় ভাষণ দিতে যান দলাই লামা। তার কিছুক্ষণ পরেই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে ওই এলাকা। যদিও বিস্ফোরণের সময় ধর্মগুরু ওই স্থানে উপস্থিত ছিলেন না।

বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষ ও তীর্থযাত্রীদের মধ্যে। গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে বিহার পুলিশ। ঘটনার পিছনের নাশকতামূলক কোনও উদ্দেশ্য আছে কিনা খতিয়ে দেখছে তারা। দলাই লামার সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে বুদ্ধগয়ায় নিরাপত্তা বেষ্টনী আরও মজবুত করার সিদ্ধান্ত নিয়েছে বিহার প্রশাসন।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026