হরিয়ানার বানিয়ানি গ্রামের একটি ঝোপজঙ্গলের মধ্যে থেকে উদ্ধার হল এক হরিয়ানভি পল্লিগীতি গায়িকা মমতা শর্মার মৃতদেহ। বছর ৪০-এর ওই সঙ্গীত শিল্পীর গলা কাটা ছিল। শরীরের বিভিন্ন অংশে ধারাল অস্ত্রের কোপের চিহ্ন স্পষ্ট। তবে তিনি গায়ে যে গয়না পরেছিলেন তা যেমনকার তেমনই রয়েছে। কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন মমতা শর্মা। তাঁর পরিবার পুলিশের কাছে নিখোঁজ ডায়েরিও করে। গত ১৫ জানুয়ারি তিনি তাঁর সহযোগী মোহিতের সঙ্গে একটি গাড়িতে গোহানায় একটি অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বার হন। মোহিত পুলিশের কাছে দাবি করেছেন, লহলি গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময়ে অন্য একটি গাড়ি এসে তাঁদের গাড়ির কাছে দাঁড়ায়। মমতা সেই গাড়িতে উঠে যান। মোহিতকে বলে যান তিনি ঠিক সময়ে গোহানায় পৌঁছে যাবেন। এখন তিনি তাঁর বন্ধুর সঙ্গে একটু অন্যত্র যাচ্ছেন। মোহিতকে গাড়ি নিয়ে গোহানায় পৌঁছে যেতে নির্দেশ দেন মমতা।
তারপর থেকেই মধ্যবয়সী ওই সঙ্গীত শিল্পীর আর কোনও খোঁজ ছিলনা। অবশেষে গত বৃহস্পতিবার উদ্ধার হয় তাঁর গলাকাটা দেহ। ওই সঙ্গীতশিল্পীকে ধর্ষণ করা হয়েছে কিনা তা পরিস্কার নয় পুলিশের কাছে। সবই ময়নাতদন্তের পর পরিস্কার হবে। পুলিশ আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে এই খুনের সূত্র খোঁজার চেষ্টা করছে।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…