National

সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক সেনার গুলি, মৃত ২ ভারতীয় গ্রামবাসী

২৪ ঘণ্টার ব্যবধানে ফের রক্তাক্ত উপত্যকা। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনাদের উপর লাগাতার হামলা চালাচ্ছে পাক সেনা। শুক্রবার সকাল থেকেও ভারতীয় সীমান্ত লক্ষ্য করে লাগাতার গুলিবর্ষণ শুরু করে পাক রেঞ্জার্স। গত বুধবার রাতে পাক সেনার হামলায় নিহত হন ১ ভারতীয় জওয়ান। আহত হন বেশ কয়েকজন। শুক্রবার ভোর থেকে ফের জম্মুর সাম্বা, আরএস পুরা, আর্নিয়া ও রামগড় সেক্টরে সীমান্ত বরাবর গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও মর্টার এবারে তাদের আক্রমণের হাতিয়ার।

জম্মু পুলিশ জানিয়েছে, ৪টি সেক্টরে ৪০টির মতো ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালিয়েছে প্রতিবেশি দেশের সেনা। পাল্টা প্রতিঘাতের পথে হাঁটে বিএসএফ। ব্যাপক গোলাগুলিতে উত্তপ্ত হয়ে ওঠে আরএস পুরা, রামগড় ও আর্নিয়া এলাকা। যার জেরে সকাল থেকেই সন্ত্রস্ত হয়ে ওঠেন ওই ৩ এলাকার গ্রামবাসী। এলাকা ছেড়ে এর মধ্যেই পালাতে শুরু করেছে লোকজন। গুলি বিনিময়ের লড়াইয়ে ভারতীয় জওয়ানদের হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে গোলাগুলির লড়াইয়ে ২ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁরা নিরীহ গ্রামবাসী বলেই খবর। পাক সেনার গুলিতে আহত হয়েছেন সীমান্তবর্তী গ্রামগুলির আরও ৭ গ্রামবাসী।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026