National

২ ছেলের সামনে স্ত্রীকে কুপিয়ে খুন, হাতুড়ি মেরে খুন শিশু সন্তানকেও

স্ত্রীর চরিত্র ভালো না। সেই সন্দেহে ২ ছেলের সামনে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তার ধারণা তাদের তৃতীয় সন্তানের বাবাও সে নয়। আর সে কারণেই বাকি ২ ছেলেকে বাদ দিয়ে তৃতীয় সন্তানকেও হাতুড়ি দিয়ে মাথা ফাটিয়ে খুন করে সে। নৃশংস এই হত্যাকাণ্ডটি গত সোমবার ঘটেছে দিল্লিতে। যদিও তা প্রকাশ্যে আসে গত মঙ্গলবার।

অভিযুক্ত ওমপ্রকাশ কুমার দিল্লির জাহাঙ্গীরপুরীর বাসিন্দা। শোভাদেবীর সঙ্গে ১৩ বছর আগে বিয়ে হয় তার। অভিযোগ, বিয়ের পর থেকেই ওমপ্রকাশের সঙ্গে নানা বিষয়ে অশান্তি হত শোভাদেবীর। মদ্যপ স্বামীর বিরুদ্ধে পণের দাবিতে অত্যাচারের অভিযোগও দায়ের করেছিলেন তিনি। এমনকি স্বামীর থেকে একসময় আলাদা হয়ে বাপের বাড়ি থাকা শুরু করেন শোভাদেবী। মৃতার পরিবারের দাবি, অভিযুক্ত ওমপ্রকাশ কিছুদিন আগে তার স্ত্রীকে বাপের বাড়ি থেকে নিয়ে যায়। পুলিশের অনুমান, সম্ভবত খুন করতেই স্ত্রীকে নিজের কাছে নিয়ে আসে অভিযুক্ত। গত সোমবার রাতে পরিকল্পনামাফিক ছুরি দিয়ে কুপিয়ে সে খুন করে স্ত্রীকে। আক্রোশের হাত থেকে রেহাই পায়নি ১৮ মাসের শিশুপুত্রও। তার মাথা হাতুড়ি দিয়ে ফাটিয়ে দেয় অভিযুক্ত।

পরদিন সকালে ওমপ্রকাশের ঘরের বাথরুম ব্যবহার করতে যান বাবা খুবি রাম। ঘরে ঢুকে স্তম্ভিত হয়ে যান তিনি। দেখেন, ৬ বছরের নাতি মেঝেতে পড়ে থাকা মা ও ভাইয়ের মৃতদেহের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আর ৪ বছরের নাতি তার পাশে ঘুমচ্ছে। ঘটনার আকস্মিকতা কাটিয়ে সাথে সাথে পুলিশে খবর দেন অভিযুক্তের বাবা। পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে। সোমবার রাতে ঠিক কি ঘটেছে পুলিশের কাছে বয়ানে জানায় মৃতার বড় ছেলে। মৃতার বাপের বাড়ির তরফ থেকে ওমপ্রকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় থানায়। তাদের অভিযোগের তির মৃতার শ্বশুরবাড়ির দিকেও। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পলাতক ওমপ্রকাশের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026