National

বাবার দ্বিতীয় বিয়ে আটকাতে শিশুপুত্র চুরি ২ বোনের, পরে গ্রেফতার

পুত্রসন্তান নেই। বংশের কুলপ্রদীপ ১২ বছরের ভাই মৃত। ছেলের জন্য বাবা আবার দ্বিতীয়বার বিয়ে করতে পারেন। তাহলে তাদের মায়ের ভবিষ্যৎ কি হবে? একদিকে তিনি একমাত্র ছেলেকে হারিয়ে গভীর শোকে। অন্যদিকে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে শঙ্কিত। তাই মায়ের মুখের হাসি ফোটাতে মরিয়া হয়ে ওঠে ২ বোন। তাছাড়া বাবার দ্বিতীয় বিয়ে যেভাবে হোক তাদের আটকাতেই হবে। আর এই সবকিছুর সমাধান একটাই। দরকার একটা পুত্রসন্তান। কিন্তু এত তাড়াতাড়ি শিশুপুত্র দত্তক নেওয়া সম্ভব নয়। তার অনেক আইনি জটিলতা রয়েছে। অভাবের দায়ে কোনও গরিব মা বাবার থেকে সন্তান কিনে নেওয়াতেও আছে ঝুঁকি। অতঃপর সরকারি হাসপাতাল থেকে শিশুপুত্র চুরির পরিকল্পনা করে ফেলে শিবানী দেবী ও প্রিয়াঙ্কা দেবী। তারা ২ জনেই বিবাহিতা। একজন চাকুরীজীবী। আরেকজন পড়ুয়া।

পরিকল্পনা সফল করতে গত ১০ জানুয়ারি ভোরে স্কুটারে চেপে রাজস্থানের ভরতপুর সরকারি হাসপাতালে পৌঁছে যায় ২ বোন। হাসপাতাল কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে সদ্যোজাত শিশুসন্তানকে চুরি করতে সফলও হয় তারা। কিন্তু শিশুচুরির ঘটনার পর পুলিশ ব্যাপক খানাতল্লাশি চালাচ্ছে। যদি তারা ধরা পড়ে যায়? সেই ভয়ে চুরির ৩ দিন পরেই রারাহ গ্রামের কাছে সদ্যোজাতকে ফেলে চম্পট দেয় ২ বোন। বাচ্চার পাশে ফেলে যায় একটি দুধের বোতল ও একটি চিরকুট। চিরকুটে সদ্যোজাত শিশুপুত্রটিকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা লেখা ছিল। এত কিছুর পরও শিবানী ও প্রিয়াঙ্কা নিজেদের বাঁচাতে পারেনি। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে শিশুচুরিকাণ্ডে অভিযুক্ত ২ বোনের হদিশ ততদিনে পেয়ে গেছে পুলিশ। উত্তরপ্রদেশের মথুরা থেকে গত সোমবার শিশুচুরির ঘটনায় অভিযুক্ত ২ বোনকে গ্রেফতার করে পুলিশ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026