National

২৩ বছরের তরুণীকে গাড়িতে তুলে গণধর্ষণ

দিল্লির কাছে হরিয়ানার ওল্ড ফরিদাবাদে এক ২৩ বছরের তরুণীকে গাড়িতে টেনে তুলে গণধর্ষণের অভিযোগ উঠল ৪ যুবকের বিরুদ্ধে। ওই তরুণীর দাবি, তাঁকে ৩ জন গণধর্ষণ করেছে। চতুর্থজন গাড়ি চালাচ্ছিল। তরুণীর বয়ান অনুযায়ী পুলিশ জানাচ্ছে, ওল্ড ফরিদাবাদের রাজীব গান্ধী চক এলাকায় কর্মরত ওই তরুণী সন্ধে সাড়ে ৬টা নাগাদ বাড়ি ফিরছিলেন। সেই সময়ে একটি স্করপিও গাড়ি তাঁর পাশে এসে দাঁড়ায়। তারপর কিছু বোঝার আগেই তাঁকে গাড়িতে টেনে তুলে নেয় কয়েকজন যুবক। গাড়ি চলতে শুরু করে। তাঁর কাছ থেকে প্রথমেই তাঁর মোবাইল ফোন কেড়ে তা সুইচ অফ করে দেয় এক যুবক। তারপর টানা ২ ঘণ্টা ধরে চলে পালা করে গণধর্ষণ। প্রায় ২ ঘণ্টা পর বল্লভগড়ের কাছে তাঁকে গাড়ি থেকে নামিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। তবে তারা তরুণীর মোবাইল ফোনটি ফেরত দিয়ে যায়।

রাত ৯টা নাগাদ রাস্তায় পড়ে থাকা অবস্থাতেই ওই তরুণী তাঁর ভাইকে ফোন করে সব জানান। ভাই পুলিশকে খবর দেন। দ্রুত সেখানে পুলিশ হাজির হয়ে নিগৃহীতাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়। গত শনিবার ঘটা এই ঘটনায় ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে। তারা তদন্ত শুরু করেছে। অভিযুক্ত যুবকদের খোঁজে তল্লাশি চলছে।

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026